ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি, টুইট করে হরমুজ দখল করা যাবে না

টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী।
বিজ্ঞাপন
শনিবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দেওয়ার পর এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কড়া প্রতিক্রিয়া জানান ঘরিবাবাদী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বার্তায় তিনি স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো হুমকি কিংবা শক্তি প্রদর্শনে ইরান ভীত নয়। হরমুজ প্রণালি নিয়ে তেহরানের অবস্থানেও কোনো পরিবর্তন আসেনি বলে ইঙ্গিত দেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত রাখা বা বন্ধ করার বিষয়টি একমাত্র ইরানের নিজস্ব কর্তৃত্ব ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
সূত্র: মিডল ইস্ট আই








