Logo

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে: আরাগচি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট, ২০২৬, ১৮:৫৮
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে: আরাগচি
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে ভুল হিসাব করে আসছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ক্ষেত্রেও ওয়াশিংটন একই ধরনের ভুল করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপও আরও বড় ধরনের ভুল হিসাবের উদাহরণ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুয়া খবরের তুলনায় ভুয়া গোয়েন্দা তথ্য আরও ভয়ংকর ও ক্ষতিকর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, দেশটি শিগগিরই ব্রিকস জোটের প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যোগ দিতে যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হেম্মাতির এই বক্তব্য প্রকাশিত হয়েছে। ভারতে ব্রিকসের অর্থমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

তবে ইরানের এনডিবিতে যোগ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। ব্যাংকটির করপোরেট কমিউনিকেশন বিভাগ এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে ২০১৫ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে গঠিত এই ব্যাংকে পরবর্তী সময়ে সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ আরও কয়েকটি উদীয়মান অর্থনীতি যুক্ত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD