বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম, প্রতি লিটার কত?

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আবারও কিছুটা পতন দেখা গেছে। সরবরাহ নিয়ে অনিশ্চয়তা থাকলেও বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দাম কমেছে।
বিজ্ঞাপন
হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবের পাশাপাশি বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা বাজারে রয়েছে। বিপরীতমুখী এসব পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারীরা তেলের বাজারের পরবর্তী গতিপথ নিয়ে হিসাব-নিকাশ করছেন।
বৃহস্পতিবার সকালে লেনদেনের এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৬ ডলারে নেমে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ ডলারে দাঁড়ায়। তবে এর আগের রাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছিল।
এক ব্যারেল অপরিশোধিত তেলে সাধারণত ১৫৮ দশমিক ৯৮ লিটার থাকে। সেই হিসাবে ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৬ ডলারের দামকে লিটার হিসেবে হিসাব করলে মূল্য দাঁড়ায় প্রায় ০ দশমিক ৫৫ ডলার।
প্রতি ডলারের বিনিময় হার ১২৩ টাকা ধরে হিসাব করলে এক লিটার অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম হয় প্রায় ৬৭ টাকা ৮২ পয়সা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের বর্তমান দরের ভিত্তিতে প্রতি লিটার অপরিশোধিত ব্রেন্ট তেলের মূল্য প্রায় ৬৮ টাকা।
বিজ্ঞাপন
তবে এটি কেবল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দরের ভিত্তিতে করা হিসাব। বাংলাদেশে পেট্রল, অকটেন, ডিজেল বা কেরোসিনের খুচরা দামের সঙ্গে এর সরাসরি মিল নেই। পরিশোধন, পরিবহন, কর, শুল্ক, বিপণনসহ বিভিন্ন ব্যয় যুক্ত হওয়ার পর ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম নির্ধারিত হয়।
সূত্র: সিএনবিসি








