Logo

হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট, ২০২৬, ১২:০৭
হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে দাবি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘খুব ভালোভাবে’ এগিয়ে যাচ্ছে। তার দাবি, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। ওই প্রণালি সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে আছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

• হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

• ইরানের ভয়ে খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প

• ইরানের কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চান ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি ইরানকে বিশ্বাস করি না। তার অভিযোগ, ইরান নিয়মিত তাকে মিথ্যা ]বলেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে যেকোনো ধরনের উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র : আলজাজিরা, সিএনএন

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD