হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতেই রয়েছে। এ সময় তিনি মার্কিন অবরোধকে ‘অভেদ্য’ বলেও মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ট্রাম্প দাবি করেন, ‘আমরা ১০০ শতাংশ এই প্রণালি নিয়ন্ত্রণ করছি।’ তিনি বলেন, ইরান ছাড়া অন্য সব দেশের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
এ ছাড়া মার্কিন বাহিনী পুরো হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ বা ‘মাইন-সুইপ’ কার্যক্রম শেষ করেছে বলেও জানান ট্রাম্প।
সূত্র: গালফ নিউজ








