Logo

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট, ২০২৬, ১৭:০৭
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
ছবি: সংগৃহীত

বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান ও মোতায়েন থাকার কারণে রণতরিটিতে দায়িত্ব পালনরত নৌসদস্যদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা তৈরি হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় জাহাজে অবস্থান নিয়ে নৌসদস্যদের অভিযোগ ও অসন্তোষের বিষয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের একজন উপদেষ্টা রণতরিটিতে যান। এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে একপর্যায়ে নৌসদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহারের কারণে হতাহতের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিংকন। রণতরিটি টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে ২০৮ দিনই তারা একটানা সমুদ্রে অবস্থান করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ ঘটনার পর রণতরিটির ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হতাহতের ঘটনা ও সংঘর্ষের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD