Logo

সেপ্টেম্বরে ভারত যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট, ২০২৬, ১৮:৪৮
সেপ্টেম্বরে ভারত যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লি সফরের প্রস্তুতি নিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’, অর্থাৎ স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন পেজেশকিয়ান। ওই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২৪ সালে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানও ব্রিকসের পূর্ণ সদস্য হয়। পরের বছর ইন্দোনেশিয়া জোটটিতে যুক্ত হলে পূর্ণ সদস্য দেশের সংখ্যা বেড়ে ১১-তে দাঁড়ায়।

চলতি বছরের জুনে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারত সফর করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়াদিল্লিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি পশ্চিম এশিয়ার চলমান অস্থিতিশীলতা কমাতে ভারতের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।

আরাগচি আরও বলেন, বর্তমান সংকটের সমাধানে সামরিক পদক্ষেপ কার্যকর ফল দেবে না। আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছেই সংকট নিরসনের পথ খুঁজে বের করা সম্ভব বলে মনে করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD