Logo

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া ৩ ইরানি পাইলট জীবিত আছে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬, ১৯:৫৬
মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া ৩ ইরানি পাইলট জীবিত আছে
ছবি: সংগৃহীত

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার পর কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল উদেইদে পাল্টা হামলা চালাতে যায় ইরানের দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান। তবে হামলা চালানোর সময় বিমান দুটি ভূপাতিত করা হয়।

বিজ্ঞাপন

ওই দুই যুদ্ধবিমানে থাকা চার পাইলটের মধ্যে একজন নিহত হলেও বাকি তিনজন এখনো জীবিত আছেন বলে জানিয়েছে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহের একটি চিঠির বরাতে শনিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে দেশটির বার্তাসংস্থা ফার্স নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ওই তিন ইরানি পাইলটকে আটক করেছে। গত ছয় মাস ধরে তাদের পরিবারের সদস্যসহ কারও সঙ্গে দেখা বা যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ রেডক্রসকে পাঠানো চিঠিতে বলেছেন, “যুদ্ধের সময় সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তিন ইরানি পাইলটকে জীবিত অবস্থায় আটক করে কাতার। তারা হলেন জাভেদ সালেহি, আব্দুলমাজিদ দাসতিয়ান এবং ওমরান বেহরাভেসিয়ান। তাদের গত ছয় মাস ধরে আটক করে রেখেছে কাতার।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি চিঠিতে তাদের মুক্তির দাবি জানিয়ে বলেছেন, “গত ছয় মাস এ তিন পাইলটকে তাদের পরিবারের সঙ্গে দেখা বা যোগাযোগ করতে দেওয়া হয়নি।”

গত মাসে মাজিদ কাজেমি নাম এক পাইলটের মরদেহ কাতার থেকে নিয়ে যায় ইরান। এ চার পাইলট মার্চের শুরুতে আল-উদেইদ বিমানঘাঁটিতে নিজেদের বিমান নিয়ে যান।

বিজ্ঞাপন

ইরান ওই সময় বাকি তিন পাইলট নিখোঁজের তথ্য জানিয়েছিল। কিন্তু এবারই প্রথমবারের মতো বলল, তাদের কাতার আটক করেছে।

আল উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটি হিসেবে পরিচিত। কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি রয়েছে।

সূত্র: এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD