Logo

আপনার পা ভেঙে দেবে আমাদের সেনারা, ট্রাম্পকে ইরানের সেনাপ্রধান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬, ২০:০২
আপনার পা ভেঙে দেবে আমাদের সেনারা, ট্রাম্পকে ইরানের সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি সতর্কতা দিয়ে বলেন, হরমুজ পাহাড়ায় তাদের যে সেনারা আছে তারা এতটাই তৎপর যে সুযোগ পেলে প্রেসিডেন্ট ট্রাম্পের পা-ও ভেঙে দেবে তারা। হরমুজ নিয়ে ট্রাম্পের তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্যকে ভুল হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, এই জলপথের নিরাপত্তায় নিয়োজিত ইরানি সেনারা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৬ আগস্ট) বার্তাসংস্থা আইআরআইবিকে দেওয়া বক্তব্যে আমির হাতামি বলেন, হরমুজ নিয়ে এমন মন্তব্যকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। ইরানের সেনারা হরমুজ প্রণালির পাহারায় রয়েছে এবং পরিস্থিতি তৈরি হলে তারা কঠোর প্রতিক্রিয়া জানাতে সক্ষম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইরানের সেনাপ্রধান দাবি করেন, আরব উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালি থেকে মার্কিন সেনাদের সরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সেখানে তাদের প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে তিনি জানান।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার বিষয়টিও ইরান মেনে নেবে না বলে সতর্ক করেন হাতামি। তিনি বলেন, এ বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট এবং দেশটি কোনোভাবেই এমন পরিস্থিতি মেনে নেবে না।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD