Logo

এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, ২০:৪৩
এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পথে ওমান কোনো ধরনের বাধা সৃষ্টি করলে দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহ্বানও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার প্রসঙ্গেই তিনি এমন মন্তব্য করেন।

জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে কয়েক সপ্তাহ ধরে ইরানি ও ওমানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ এ বিষয়ে একটি যৌথ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। এর আগে তিনি বলেছিলেন, প্রণালিটিকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করার বিষয়টি বিবেচনা করছেন। তবে ইরান পাল্টা অবস্থান জানিয়ে বলেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর আগে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত হতো। বিশ্বের জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিচালিত হয়। ফলে প্রণালিটিতে কোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ইরানের উপকূলের দক্ষিণে ওমান এবং উত্তরে হরমুজ প্রণালি অবস্থিত। প্রণালির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে চলমান আলোচনায় ওমানের ভূমিকা নিয়েও ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

এদিকে ইরানকে আত্মসমর্পণের প্রতীক হিসেবে সাদা পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও দাবি করেন, তার প্রশাসন ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি গোপন মাধ্যম রয়েছে।

যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান নিয়ে চলমান সংঘাত নিয়ে রাজনৈতিক চাপ বাড়লেও ট্রাম্প জানিয়েছেন, চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তার প্রশাসনের কোনো তাড়াহুড়ো নেই।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD