Logo

সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, ২২:০৪
সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে ইয়েমেনের ওপর অবরোধ আরও জোরদার না করার বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে দেশটির সামরিক তৎপরতা বন্ধ এবং ইয়েমেনের জনগণকে তাদের নিজস্ব সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে গোষ্ঠীটি।

বিজ্ঞাপন

সোমবার দেওয়া এক বিবৃতিতে হুতিরা জানায়, ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার, সৌদি আরবের সামরিক কার্যক্রম বন্ধ এবং ইয়েমেনিদের নিজেদের সম্পদ ব্যবহারের অধিকার নিশ্চিত করার বিকল্প নেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ নামে পরিচিত ইরান-সমর্থিত হুতিরা রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়। এরপর থেকে তারা এডেনভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব তেল রপ্তানির জন্য বাব আল-মান্দেব প্রণালির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। এর মধ্যে গত ২০ জুলাই হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিলে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

বিজ্ঞাপন

সাম্প্রতিক পরিস্থিতিতে সৌদি আরবের পরবর্তী পদক্ষেপ নিয়ে উদ্বেগের মধ্যে হুতিদের পক্ষ থেকে এই সতর্কবার্তা এলো।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD