কলকাতা বিমানবন্দরের এটিসি ভবনে আগুন

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সময় ভোরে ভবনটির তৃতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
বিমানবন্দর কর্মীরা ভোর ৪টার দিকে এটিসি ভবনের তৃতীয় তলায় আগুনের ফুলকি দেখতে পান। বিষয়টি নজরে আসার পর দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। একপর্যায়ে ভবনের আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। পরে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
দমকল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি ভবনটি নিয়ন আলো দিয়ে সাজানো হয়েছিল। ওই আলোকসজ্জার বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।








