যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

সাম্প্রতিক সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করছে ইরানের সামরিক বাহিনী। বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দেশীয় প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে তেহরান।
বিজ্ঞাপন
ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলিরেজা এলহামি এ তথ্য জানিয়েছেন।
এলহামি বলেন, সাম্প্রতিক সংঘাতগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তৈরি করেছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তার ভাষ্য অনুযায়ী, ওই যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ইরানের সামরিক বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধকৌশল নির্ধারণ, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থার বিন্যাস এবং সেগুলো মোতায়েনের পদ্ধতিতে পরিবর্তন।
ইরানের এই সামরিক কমান্ডার বলেন, বর্তমানে দেশটি নিজেদের সক্ষমতার ওপর পুরোপুরি নির্ভর করছে। একই সঙ্গে দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আরও আধুনিক করা হচ্ছে।
তিনি জানান, ৪০ দিনের যুদ্ধে যেসব প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর প্রমাণিত হয়েছে, সেগুলোর আদলে নতুন ব্যবস্থা তৈরির কাজও চলছে। যুদ্ধের অভিজ্ঞতা বিশ্লেষণ করে বিমান প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের পাশাপাশি নিজস্ব প্রযুক্তিনির্ভর সামরিক ব্যবস্থা আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দিচ্ছে তেহরান।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা








