Logo

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬, ১৮:৩২
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭
ছবি: সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে নির্মাণাধীন একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন চীনা নাগরিক। এ ঘটনায় আরও নয়জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) কমপ্লেক্স কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে মোট ১৫২ জন শ্রমিক গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসকদের পরামর্শে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দূরের বিশেষায়িত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ জন্য একটি জরুরি উদ্ধারকারী বিমান ও মেডিকেল টিম ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সটি রাশিয়ার শিল্পপ্রতিষ্ঠান সিবুর এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল-গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ অর্থায়নে নির্মিত হচ্ছে। প্রকল্পটি বিশ্বে পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনের অন্যতম বড় কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

কমপ্লেক্সটিতে এখনো আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু হয়নি। তবে দ্রুত উৎপাদনে যাওয়ার প্রস্তুতি চলছিল। রাশিয়ার বড় অবকাঠামো প্রকল্পগুলোতে কাজের জন্য বিপুলসংখ্যক বিদেশি ও চীনা শ্রমিক নিয়োজিত থাকেন।

অগ্নিকাণ্ডের পর ঘটনাটি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্ত কমিটি। শিল্প নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং আগুনের প্রকৃত কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রকল্পটি পূর্ণ সক্ষমতায় চালু হলে বছরে প্রায় ২৩ লাখ টন পলিথিন এবং চার লাখ টন পলিপ্রোপিলিন উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD