নোবেল কমিটিকে তুলোধুনো করে লেখা পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারক নাভেনথাম নাভি পিলাই। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি পুরস্কার বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে।
বিজ্ঞাপন
গত দুই বছর ধরে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জোর প্রত্যাশা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারও তাঁর ভাগ্যে এ পুরস্কার জোটেনি।
চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি এ পুরস্কার পাওয়ার যোগ্য। তবে তাঁকে পুরস্কারটি দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি।
আজ বিজয়ী ঘোষণার পর ট্রাম্প নিজে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে মার্কিন আইনজীবী ডেভিড স্কলনের করা একটি পোস্ট শেয়ার করেছেন ট্রাম্প। যেখানে নাভি পিলাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে তাকে এ পুরস্কার দিয়ে এটির অপমান করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ট্রাম্প এ পুরস্কারের যোগ্য এমন দাবি করে এ আইনজীবী লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ঐতিহাসিক 'আব্রাহাম চুক্তি' (আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের চুক্তি) উপহার দিয়েছেন—গোটা বিশ্ব যা অসম্ভব ভেবেছিল, অথচ তিনি তা বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং এখন সেটির পরিধি আরও বাড়াচ্ছেন! সব আশা যখন শেষ হয়ে গিয়েছিল, ঠিক তখন তিনি জিম্মিদের ঘরে ফিরিয়ে এনেছেন! তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের এক নম্বর পৃষ্ঠপোষক ইরানকে দমন করা এবং সন্ত্রাসীদের সব ধরনের বাধার পরও গাজাকে পুনর্গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার অর্জনের এই তালিকা আরও অনেক দীর্ঘ। ঠিক এই ধরনের অর্জনগুলোকেই স্বীকৃতি দেওয়া ও পুরস্কৃত করার জন্য নোবেল শান্তি পুরস্কার প্রবর্তন করা হয়েছিল!”








