সৌদির রিয়াদ বিমানবন্দরে বিকট বিস্ফোরণ, সরানো হচ্ছে যাত্রীদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই বিমানবন্দর থেকে যাত্রী ও কর্মীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। তবে বিস্ফোরণের কারণ এবং এতে হতাহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দরসংশ্লিষ্ট একাধিক সূত্র বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এপিকে দুই আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদের এই বিমানবন্দরে আবারও হামলা চালানো হয়েছে। অন্যদিকে, বার্তা সংস্থা এএফপিকে তিন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানবন্দরের অবকাঠামো এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যেসব যাত্রীর শনিবার ফ্লাইট রয়েছে, তাঁদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় হুথি বিদ্রোহীদের জড়িত থাকার আশঙ্কা করা হলেও তাৎক্ষণিকভাবে এর স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলা হয়েছে। এরমধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।
বিজ্ঞাপন
হুথিরা ওইদিন বিমানবন্দরের অবকাঠামোর পাশপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। এ সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সৌদি আকাশসীমা ব্যবহার করে বিমান চলাচলকারী উড়োজাহাজ সংস্থাগুলোর বিরুদ্ধেও কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে হুথিরা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: এপি, এএফপি








