পার্কে বসে থাকা বিজেপি নেতার মেয়েকেও আটক করল পুলিশ

ভারতের রাজধানী দিল্লিতে একটি পার্কে বসে থাকা অবস্থায় আটক হয়েছেন বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিং। শনিবার (১০ অক্টোবর) দিল্লি পুলিশ তাঁকে আটক করে। যশস্বিনীর অভিযোগ, পার্কে চুপচাপ বসে থাকার সময় তাঁকে আটক করা হয়।
বিজ্ঞাপন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের মধ্যে এ ঘটনা ঘটে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যশস্বিনী জানান, দিল্লির বাংলা সাহিব গুরুদুয়ারার কাছে একটি পার্কে বসে থাকার সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁকে কেশবপুরম থানায় নেওয়া হয়।
কে এই যশস্বিনী রাজে সিং?
বিজ্ঞাপন
যশস্বিনী রাজে সিং উত্তর প্রদেশের বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে। বিক্রম সিং রাজ্যের ফতেহপুর সদর আসনের বিধায়ক ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত জুন ও জুলাই মাসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়েছিলেন যশস্বিনী। সে সময় আন্দোলনকারীরা ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। ওই আন্দোলনে তিনি সিজেপির কর্মসূচির প্রতিও সমর্থন জানিয়েছিলেন।
দিল্লিতে তিন হাজারের বেশি আটক
বিজ্ঞাপন
শনিবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ।
বিক্ষোভ ঠেকাতে দিল্লির বিভিন্ন স্থান থেকে তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছিল।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসানো হয়। এর মাধ্যমে বিক্ষোভকারীদের চলাচল সীমিত করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
চার সাবেক মুখ্যমন্ত্রীও আটক
জন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে গিয়ে বিরোধী দলের চার সাবেক মুখ্যমন্ত্রীও আটক হন। তাঁরা হলেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, বামপন্থি নেতা পিনারাই বিজয়ন ও মানিক সরকার।
দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে আটক হন মমতা ব্যানার্জি। পুলিশ তাঁকে বিক্ষোভস্থলে যেতে বাধা দিলে তিনি একটি বাসস্ট্যান্ডে বসে পড়েন।
বিজ্ঞাপন
পরে তাঁকে এবং তৃণমূলের পাঁচ সংসদ সদস্যকে পুলিশের বাসে তুলে নেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন।
সূত্র: এনডিটিভি








