চেন্নাইয়ে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রোববার (১১ অক্টোবর) তামিলনাড়ু তথ্য ও জনসংযোগ বিভাগের (টিএনডিআইপিআর) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
বিজ্ঞাপন
চেন্নাই সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে মোদির। সফরের অংশ হিসেবে তিনি পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। পরে একই পথে ফিরে আসবেন তিনি।
এ ছাড়া শহরের জালাকান্তেশ্বর মন্দিরে পূজা দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এরপর তিনি আইআইটি মাদ্রাজের ব্রেন সেন্টার পরিদর্শন করবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরকালে ১৩ হাজার কোটি রুপির বেশি ব্যয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও হস্তান্তর করবেন মোদি। এসব কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার।
বিজ্ঞাপন
এ ছাড়া চেন্নাইয়ের জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সূত্র: এএনআই








