Logo

বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি, মেট্রো উদ্বোধন করতে চেন্নাইয়ে মোদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬, ১৬:০৭
বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি, মেট্রো উদ্বোধন করতে চেন্নাইয়ে মোদি
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলন ঘিরে শহরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই রবিবার (১১ অক্টোবর) চেন্নাইয়ে মেট্রোরেল উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজ্ঞাপন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে সঙ্গে নিয়ে চেন্নাই মেট্রোর দ্বিতীয় লাইন উদ্বোধন করেন মোদি। প্রায় ৪ হাজার ৯০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ লাইন উদ্বোধনের পর তিনি পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত মেট্রোতে ভ্রমণ করেন। পরে একই পথে ফিরে আসেন।

এ ছাড়া চেন্নাইয়ে প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি ব্যয়ের একটি সড়ক প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলন অব্যাহত রয়েছে। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দ্বীপকসহ হাজার হাজার বিক্ষোভকারীকে শনিবার আটক করে পুলিশ। সন্ধ্যার পর থেকে তাদের ছেড়ে দেওয়া শুরু হয়। এদিন প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হয়। আদালতের নির্দেশে রবিবার সকালে অভিজিৎ ও দলের আরও দুই শীর্ষ নেতাকে মুক্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার শনিবার পদত্যাগ না করায় অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি। দলটির দাবি, জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণ করতে হবে।

মুক্তি পাওয়ার পর অভিজিৎ মোদি সরকারের কাছে প্রশ্ন তোলেন, একজন নির্বাচন কমিশনারকে রক্ষা করতে কেন পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তিনি জানান, রবিবারই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তবে দাদি মারা যাওয়ায় সেদিন তিনি নিজ বাড়িতে যাচ্ছেন বলেও জানান।

দিল্লিতে নির্বাচন কমিশনবিরোধী আন্দোলন ও পুলিশি তৎপরতা নিয়ে উত্তেজনার মধ্যেই চেন্নাইয়ে সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী কর্মসূচিতে অংশ নিচ্ছেন মোদি।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD