Logo

মোদির মতো এমন কাপুরুষ ভারত কখনো দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬, ১৮:০০
মোদির মতো এমন কাপুরুষ ভারত কখনো দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে
ছবি : জনবাণী গ্রাফিক্স

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর আদালতের নির্দেশে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন করাচোর জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। মোদিকে ভারতের জন্য অস্বস্তিকর ব্যক্তি উল্লেখ করে তিনি অভিযোগ করেছেন, তাঁর মতো ‘কাপুরুষ ও জুলুমবাজ’ দেশটি আগে দেখেনি।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) সকালে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন অভিজিৎ দিপকে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে উড়োজাহাজের ভেতর থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি যাচ্ছিলেন অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। শনিবার বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে তাঁদের তিনজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে রবিবার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর শর্তসাপেক্ষে তাঁদের মুক্তি দেওয়া হয়।

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

তবে নেতাকর্মীদের আটকের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। রবিবারও যন্তর মন্তরে বিক্ষোভ করার পরিকল্পনা রয়েছে দলটির। অভিজিৎ দিপকে আটক হওয়ার পর নেতৃত্বের দায়িত্ব নেওয়া অজিঙ্কা শিন্ডে জানিয়েছেন, আন্দোলন বন্ধ করার কোনো পরিকল্পনা তাঁদের নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা যন্তর মন্তরে গিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সেখানে অবস্থান অব্যাহত রাখবেন।

এদিকে, রবিবার স্থানীয় সময় দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সিজেপির। নেতাকর্মীদের আটক, বিক্ষোভের পরিস্থিতি এবং পরবর্তী কর্মসূচি নিয়ে সেখানে বিস্তারিত বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD