Logo

হুথিদের টানা হামলায় নিরাপত্তাশঙ্কা, প্রাসাদ বদলাচ্ছেন সালমান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১৫:৫৭
হুথিদের টানা হামলায় নিরাপত্তাশঙ্কা, প্রাসাদ বদলাচ্ছেন সালমান
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে নিজের নিরাপত্তা জোরদার করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় তিনি এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে অবস্থান পরিবর্তন করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, হুথিদের হামলার তীব্রতা বাড়তে থাকায় সালমানকে অধিক নিরাপত্তাবেষ্টিত প্রাসাদগুলোতে নেওয়া হচ্ছে। এসব প্রাসাদের কয়েকটিতে বাঙ্কারও রয়েছে। তাঁর নিরাপত্তায় বিশেষভাবে বাছাই করা একটি নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ক্রাউন প্রিন্সকে সর্বশেষ গত মঙ্গলবার প্রকাশ্যে দেখা গিয়েছিল। সেদিন তিনি একটি রক্তদান কর্মসূচিতে অংশ নেন। এরপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

রিয়াদে ভয়াবহ হামলা, হতাহত বহু

বিজ্ঞাপন

গত শনিবার সৌদি আরবে বড় ধরনের হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহীরা। ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সৌদি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর উপসাগরীয় কোনো আরব দেশে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

হামলার পর থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। গত পাঁচ দিনে সৌদির অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে চারবার হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

কঠোর জবাবের হুঁশিয়ারি

হুথিদের হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, হুথিরা যে মাত্রার হামলা চালিয়েছে, তার জবাবও হবে সমান গুরুতর।

ক্রমাগত হামলার মধ্যে ক্রাউন প্রিন্সের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার খবর সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

বিজ্ঞাপন

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD