Logo

ওমরাহযাত্রীদের ওপর হামলা জঘন্যতম অপরাধ: গ্র্যান্ড মুফতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১৬:২৯
ওমরাহযাত্রীদের ওপর হামলা জঘন্যতম অপরাধ: গ্র্যান্ড মুফতি
ছবি: সংগৃহীত

ওমরাহযাত্রীদের ওপর হুথি বিদ্রোহীদের হামলাকে জঘন্যতম অপরাধ হিসেবে অভিহিত করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান। তিনি বলেছেন, বেসামরিক স্থাপনায় হামলা এবং পবিত্র দুই মসজিদের উদ্দেশে যাত্রা করা নিরপরাধ মানুষকে হত্যা করা গুরুতর অপরাধ।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে এ মন্তব্য করেন ওলামা কাউন্সিলের চেয়ারম্যান ও গবেষণা এবং ইফতাবিষয়ক সাধারণ প্রেসিডেন্সির প্রধান শায়খ সালেহ আল-ফাওজান। তাঁর বক্তব্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিবৃতিতে গ্র্যান্ড মুফতি বলেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়া বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর উদ্দেশে যাত্রা করা মুসল্লিসহ নিরপরাধ মানুষকে হত্যা করা জঘন্যতম অপরাধগুলোর অন্যতম। এ ধরনের অপরাধের জন্য আল্লাহ তায়ালা কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, পবিত্র স্থান ও আল্লাহর ঘরের উদ্দেশে যাত্রা করা মানুষের ওপর হামলাকারী কোনো অপরাধী গোষ্ঠীই ধ্বংস ও ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পায়নি।

বিজ্ঞাপন

বিবৃতিতে গ্র্যান্ড মুফতি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন এসব অপরাধীকে ধ্বংস করা হয় এবং সৌদি আরবসহ সব মুসলিম দেশকে নিরাপদ রাখা হয়। ওমরাহযাত্রী ও বেসামরিক মানুষের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি এ ধরনের হামলার নিন্দা জানান।

সূত্র: সৌদি গেজেট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD