Logo

নতুন হামলা হলেই আরব দেশগুলোতে স্থল হামলার পরিকল্পনা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১৬:৪৩
নতুন হামলা হলেই আরব দেশগুলোতে স্থল হামলার পরিকল্পনা ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা হতে পারে—এমন আশঙ্কায় নিজেদের পারমাণবিক অবকাঠামোর নিরাপত্তা জোরদার করছে তেহরান। একই সঙ্গে ফের হামলার শিকার হলে প্রতিবেশী আরব দেশগুলোতে স্থল অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন ইরানের কট্টরপন্থি রাজনীতিকরা।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইট চিত্রে ইরানের পারমাণবিক স্থাপনা ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের চিত্র দেখা গেছে। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যদের বিভিন্ন স্কুল ও কিন্ডারগার্টেনে পাঠানো হচ্ছে। সেখানে শিশুদের যুদ্ধ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে বিমানবিধ্বংসী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

যুদ্ধ আবার শুরু হলে ইরানের পাল্টা জবাব আরও আগ্রাসী হবে বলে মধ্যস্থতাকারীদের সতর্ক করেছে তেহরান। সম্ভাব্য প্রতিক্রিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ব্যাপক হামলা চালানো এবং সেগুলো ডুবিয়ে দেওয়ার চেষ্টা করার বিষয়টিও রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে সৌদি আরবের তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছে ইরান।

তবে কোন দেশে ইরান সরাসরি সেনা পাঠাতে পারে, তা প্রতিবেদনে নির্দিষ্ট করে বলা হয়নি। সম্ভাব্য লক্ষ্য হিসেবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের নাম উঠে এসেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ইরানি সেনাদের প্রবেশের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। দেশটিতে বিমান হামলার তীব্রতাও বাড়তে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD