Logo

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২১ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ১৪:৩২
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২১ জন নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী শিক্ষক ও ২০ জন শিক্ষার্থী রয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দেশটির সংবাদমাধ্যমকে লেডি রিডিং হাসপাতালের এক মুখপাত্র ২০ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থীদের মধ্যে ১৮ জন ছেলে ও দুজন মেয়ে। তাদের বয়স ছিল ৭ থেকে ১২ বছরের মধ্যে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর হাসপাতালটিতে জরুরি অবস্থা জারি করা হয়।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানান, আল খাইর স্কুলের ছাদ ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে বহু শিক্ষার্থী চাপা পড়ে। দুর্ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডেপুটি কমিশনারের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছিলেন, দুর্ঘটনার পর ১৭ শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের সবার বয়স ছিল ১৩ বছর বা তার কম। এ ছাড়া আহত ১৭ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে গভর্নর বলেন, নিষ্পাপ শিশুদের মূল্যবান জীবন হারানো অত্যন্ত বেদনাদায়ক এক ট্র্যাজেডি।

সূত্র: ডন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD