ভারতে ‘বাংলাদেশের মত নৈরাজ্য’ চাইছেন রাহুল গান্ধী: বিজেপি

ভারতে ‘বাংলাদেশের মতো নৈরাজ্য’ সৃষ্টি করে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর অনুসারীরা—এমন অভিযোগ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এ অভিযোগ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় তিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরার একটি কথিত মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। ভান্ডারির দাবি, নেহা বোরা বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন।
বিজেপির এই মুখপাত্র অভিযোগ করেন, নেহা বোরার বক্তব্য এবং রাহুল গান্ধীর সাম্প্রতিক প্রতিবাদ মিছিলে তাঁর উপস্থিতি ভারতে অস্থিরতা সৃষ্টি করে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় পরিবর্তন আনার প্রচেষ্টার ইঙ্গিত দেয়।
বিজ্ঞাপন
তবে বিজেপির এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণের উল্লেখ এই বক্তব্যে পাওয়া যায়নি।








