Logo

নারিকেলের সাদা নাড়ু তৈরির সহজ রেসিপি জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৫, ১৬:২৫
নারিকেলের সাদা নাড়ু তৈরির সহজ রেসিপি জেনে নিন
ছবি: সংগৃহীত

নারিকেলের নাড়ু মানেই লোভনীয় এক খাবার। বিভিন্ন উৎসব-আয়োজনে নারিকেলের নাড়ু তৈরি করা হয়। আবার ঘরোয়া নাস্তায়ও রাখা যেতে পারে এই পদ। বিশেষ করে ছোটদের কাছে এটি খুবই পছন্দের একটি খাবার।

বিজ্ঞাপন

নারিকেলের ধবধবে সাদা নাড়ু কীভাবে তৈরি করা হয়, এটা নিয়ে কৌতুহল অনেকের মাঝে। কারণ তৈরি করতে গিয়ে অনেকের নাড়ুই লালচে হয়ে যায়। তবে চলুন আজ জেনে নেওয়া যাক নারিকেলের সাদা নাড়ু তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে

নারিকেল কোড়ানো- ১ কাপ

বিজ্ঞাপন

চিনি- ১ কাপ

দুধ- ১ কাপ

বিজ্ঞাপন

এলাচ গুঁড়া- সামান্য

দারুচিনির ছোট টুকরা- ২টি

ঘি- ১ টেবিল চামচ।

বিজ্ঞাপন

যেভাবে প্রস্তুত করবেন

একটি কড়াইতে নারিকেল, দুধ ও চিনি একসঙ্গে প্যানে দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটি বাদামি কালার না হয়ে যায়। এরপর তার সঙ্গে দারুচিনি ও এলাচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণ তৈরি হয়ে গেলে নামিয়ে নিন। এরপর হাতের তালুতে সামান্য ঘি মেখে নিয়ে গোল গোল আকৃতিতে গড়ে নিন। এবার ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন। এটি বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD