Logo

চিংড়ি দিয়ে শাপলা রান্নার সহজ রেসিপি জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
৫ অক্টোবর, ২০২৫, ১৯:৫২
চিংড়ি দিয়ে শাপলা রান্নার সহজ রেসিপি জেনে নিন
ছবি: সংগৃহীত

শাপলা ফুল দেখতে যেমন সুন্দর, এর ডাঁটাও ঠিক তেমনই সুস্বাদু। শাপলার ডাঁটা দিয়ে তৈরি করা যায় লোভনীয় সব খাবার। বিশেষ করে চিংড়ি দিয়ে শাপলার তরকারি বেশ জনপ্রিয় একটি পদ।

বিজ্ঞাপন

শাপলার এই পদ থাকলে একথালা গরম ভাত নিমিষেই ফুরিয়ে যাবে। এটি তৈরি করার পদ্ধতিও খুব সহজ। তবে চলুন জেনে নেওয়া যাক চিংড়ি দিয়ে শাপলা রান্নার রেসিপি-

তৈরি করতে যে সব উপকরণ লাগবে

শাপলা- ১ আঁটি

বিজ্ঞাপন

চিংড়ি- পরিমাণমতো

হলুদের গুঁড়া- ১/২ চা চামচ

বিজ্ঞাপন

মরিচের গুঁড়া- ১/২ চা চামচ

পেঁয়াজ- ২টি

কাঁচা মরিচ- ৪থেকে৫টি

বিজ্ঞাপন

তেল- ২ টেবিল চামচ

লবণ- স্বাদমতো।

যেভাবে রান্না করবেন

বিজ্ঞাপন

শাপলা কেটে ধুয়ে নিন। এবার চুলায় একটি পাত্রে পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে কেটে রাখার শাপলাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। বেশি সময় ধরে ফোটাবেন না, তাতে শাপলা বেশি সেদ্ধ হয়ে যাবে। এরপর নামিয়ে পানি ভালোভাবে ছেকে নিন।

কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে তাতে চিংড়ি যোগ করুন। এরপর একে একে অন্যান্য মসলা যোগ করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা শাপলা দিয়ে দিন। কিছুসময় নাড়াচাড়া করে সামান্য পানি যোগ করে ঢেকে দিন।

বিজ্ঞাপন

মিনিট পাঁচেক পরে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিন। আরও দুই-তিন মিনিট রান্না করে ঝোল টেনে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD