Logo

আজকের রাশিফল (১৭ জুন) : ধ্রুব ও ব্যাঘাত যোগে কার ভাগ্যে সাফল্য

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুন, ২০২৬, ১১:৪৫
আজকের রাশিফল (১৭ জুন) : ধ্রুব ও ব্যাঘাত যোগে কার ভাগ্যে সাফল্য
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত এই তিথি কার্যকর থাকবে। আজ চন্দ্র মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। দিনের ওপর ধ্রুব যোগ, ব্যাঘাত যোগ ও রবি যোগের প্রভাব থাকবে। পাশাপাশি প্রথমে পুনর্বসু এবং পরে পুষ্য নক্ষত্রের অবস্থান থাকবে। জ্যোতিষশাস্ত্র মতে বুধবার সিদ্ধিদাতা গণেশের আরাধনার দিন। সূর্যোদয় ভোর ৪টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে।

বিজ্ঞাপন

চলুন দেখে নেওয়া যাক ১২ রাশির জাতকদের (১৭ জুন ২০২৬) দিনটি কেমন কাটতে পারে।

মেষ: ভ্রমণে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। দাম্পত্য ও প্রেমের সম্পর্কে মতবিরোধ বাড়তে পারে। তবে দীর্ঘদিনের আবাসন-সংক্রান্ত জটিলতার সমাধানের সম্ভাবনা রয়েছে।

বৃষ: নতুন বাড়ি নির্মাণ বা সম্পত্তি-সংক্রান্ত উদ্যোগ শুরু হতে পারে। ভাই-বোনের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন। কর্মসূত্রে দূরে যাত্রার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

মিথুন: নতুন সম্পর্কের সূচনা হতে পারে। দীর্ঘদিনের প্রতীক্ষিত চাকরির খবর আসতে পারে। নতুন ব্যবসা শুরু করার সুযোগ মিলবে। চিকিৎসা খাতে ব্যয় বাড়তে পারে এবং পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে।

কর্কট: আমদানি-রপ্তানি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীকে ঘিরে সুখবর পেতে পারেন। সন্তানের বিষয়ে উদ্বেগ থাকলেও নতুন উদ্যোগে সাফল্যের ইঙ্গিত রয়েছে। নতুন যানবাহন কেনার সম্ভাবনাও দেখা যাচ্ছে।

সিংহ: দাম্পত্য জীবনে কিছুটা মতবিরোধ দেখা দিতে পারে। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। কমিশনভিত্তিক কাজে লাভ বৃদ্ধি এবং আইনি জটিলতা নিরসনের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

কন্যা: আগুন বা দাহ্য বস্তু ব্যবহারে বাড়তি সতর্কতা প্রয়োজন। ব্যবসায় নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।

তুলা: প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার পথে কিছু বাধা আসতে পারে। বড় অঙ্কের ঋণ গ্রহণের পরিকল্পনা বিলম্বিত হতে পারে।

বৃশ্চিক: ভালো সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। খাদ্যপণ্য, খনিজ ও নির্মাণসামগ্রী সংশ্লিষ্ট ব্যবসায় লাভ হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

ধনু: নতুন গাড়ি বা শৌখিন সামগ্রী কেনার সম্ভাবনা রয়েছে। পুরোনো শারীরিক সমস্যা থেকে স্বস্তি মিলতে পারে। পারিবারিক অশান্তি বাড়লেও আয় ও সঞ্চয় দুটিই বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে।

মকর: চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে ভুলভ্রান্তি এড়াতে সচেতন থাকুন। বিয়ের আলোচনা এগোতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ এবং দূরবর্তী ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ: সন্তানকে ঘিরে উদ্বেগ বাড়তে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। পুরোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। পরিবারে শুভ অনুষ্ঠান এবং গৃহঋণ অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

মীন: মাতৃস্থানীয় কোনো নারীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। অসাবধানতায় আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। পরিবার নিয়ে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং ব্যবসায় নতুন পরিকল্পনা সাফল্য এনে দিতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD