Logo

আজ আইসক্রিম খাওয়া ও খাওয়ানোর দিন

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ১৫:৪১
আজ আইসক্রিম খাওয়া ও খাওয়ানোর দিন
ছবি: সংগৃহীত

আজ জুলাই মাসের তৃতীয় রবিবার। বিশ্বজুড়ে আইসক্রিমপ্রেমীদের কাছে দিনটি বিশেষভাবে পরিচিত জাতীয় আইসক্রিম দিবস হিসেবে। ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রে এই দিবসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সে সময় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান জনপ্রিয় এই ঠান্ডা মিষ্টান্নের প্রতি সম্মান জানিয়ে পুরো জুলাই মাসকে ‘জাতীয় আইসক্রিম মাস’ এবং জুলাইয়ের তৃতীয় রবিবারকে ‘জাতীয় আইসক্রিম দিবস’ হিসেবে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি আইসক্রিম ভোগকারী দেশের তালিকায় যুক্তরাষ্ট্র অন্যতম। সেখানে মাথাপিছু একজন মানুষ বছরে গড়ে প্রায় ২৩ গ্যালন আইসক্রিম খেয়ে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে এই দিবসের জনপ্রিয়তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশসহ অনেক দেশেই আইসক্রিমপ্রেমীরা দিনটি আনন্দের সঙ্গে পালন করেন। আইসক্রিমের দীর্ঘ ইতিহাস, বৈচিত্র্যময় স্বাদ এবং মানুষের জীবনে এর বিশেষ স্থানকে উদযাপনের একটি উপলক্ষ হয়ে উঠেছে এই দিন।

কেন উদযাপন করা হয় এই দিন?

আইসক্রিম দিবস শুধু প্রিয় একটি খাবার উপভোগ করার উপলক্ষ নয়, এটি আনন্দ, স্মৃতি, সৃজনশীলতা এবং পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। শৈশবের পরিচিত ভ্যানিলা স্বাদ থেকে শুরু করে বর্তমান সময়ের নান্দনিক ও বৈচিত্র্যময় অসংখ্য স্বাদের আইসক্রিম—সবই মানুষের নানা উৎসব, উদযাপন এবং আনন্দের অংশ হয়ে উঠেছে। মসৃণ গঠন, ঠান্ডা অনুভূতি এবং মিষ্টি স্বাদের কারণে বছরের যেকোনো সময়েই আইসক্রিম সমান জনপ্রিয়।

বিজ্ঞাপন

যেভাবে উদযাপন করতে পারেন দিনটি

  • আজকের দিনটিকে আরও আনন্দময় করে তুলতে কয়েকটি সহজ উদ্যোগ নেওয়া যেতে পারে।

  • আগে কখনও না খাওয়া নতুন কোনো স্বাদের আইসক্রিম চেখে দেখতে পারেন।

  • বিজ্ঞাপন

  • পরিবারের সদস্যদের নিয়ে ঘরেই পছন্দের উপকরণ দিয়ে স্বাস্থ্যকর আইসক্রিম তৈরি করতে পারেন।

  • বন্ধু কিংবা স্বজনদের নিয়ে ছোট্ট একটি আইসক্রিম পার্টির আয়োজন করতে পারেন, যেখানে থাকবে বিভিন্ন ধরনের টপিংস ও কোন।

  • সাধারণ আইসক্রিম দিয়ে মিল্কশেক, আইসক্রিম স্যান্ডউইচ কিংবা অন্য কোনো নতুন ডেজার্ট তৈরি করে ভিন্ন স্বাদ উপভোগ করতে পারেন।

  • বিজ্ঞাপন

  • আইসক্রিম নিয়ে আপনার প্রিয় কোনো স্মৃতি বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করে অন্যদেরও আনন্দে শামিল করতে পারেন।

  • জাতীয় আইসক্রিম দিবস আমাদের মনে করিয়ে দেয়, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোও আনন্দে ভরিয়ে তুলতে পারে। তাই আজকের এই বিশেষ দিনে নিজের প্রিয় মানুষদের সঙ্গে একটি আইসক্রিম ভাগ করে নিন কিংবা কাউকে আইসক্রিম খাওয়ান। দিনটি হোক শীতল, মিষ্টিমাখা এবং আনন্দে ভরপুর।

    তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস ও সিবিএস

    বিজ্ঞাপন

    জেবি/এসডি

    জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

    Developed by: AB Infotech LTD