আজকের রাশিফল (১৪ জুলাই): কোন রাশির জন্য শুভ, কার জন্য সতর্কতা?

আজ মঙ্গলবার চাঁদ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। পঞ্জিকা অনুযায়ী বেলা ৩টা ১২ মিনিট পর্যন্ত থাকবে আষাঢ় অমাবস্যা তিথি। একই সঙ্গে ব্যাঘাত ও হর্ষণা যোগের প্রভাব থাকবে। জ্যোতিষশাস্ত্রের মতে, এই অবস্থান বিভিন্ন রাশির জাতকদের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে। দেখে নিন মেষ থেকে মীন—১২ রাশির আজকের সম্ভাব্য ভাগ্য।
বিজ্ঞাপন
মেষ (Aries) : অপ্রত্যাশিত কোনো যোগাযোগ হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। সঞ্চিত অর্থ থেকে খরচ হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সম্মান বৃদ্ধি পেতে পারে। নতুন চাকরি বা পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বৃষ (Taurus) : স্বাস্থ্যের বিষয়ে সাময়িক কিছু সমস্যা দেখা দিতে পারে। ভাই-বোনের সহযোগিতা পাবেন। আয়ের সুযোগ বাড়তে পারে। যান্ত্রিক ত্রুটির কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।
মিথুন (Gemini) : ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। আত্মসম্মানে আঘাত লাগতে পারে। বাড়ির সংস্কারে অতিরিক্ত ব্যয় হতে পারে। বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ মিলতে পারে। তীর্থ ভ্রমণ ও প্রশাসনিক চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
কর্কট (Cancer) : মধুর ব্যবহারে জটিল সমস্যার সমাধান হতে পারে। শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্তদের সুনাম বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত নিলে উপকার পাবেন। ঋণসংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে।
সিংহ (Leo) : আবেগের বশে সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে। দূরে কোথাও ভ্রমণের সুযোগ মিলতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। যানবাহন সংক্রান্ত আইনি জটিলতা ও পানিসংক্রান্ত ঝুঁকি এড়িয়ে চলুন। ত্বকের সমস্যাও বাড়তে পারে।
কন্যা (Virgo) : কাজে অবহেলা করলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসা মোটামুটি ভালো যাবে। কর্মস্থলে প্রতিপক্ষকে নিজের পক্ষে আনতে সক্ষম হবেন। ঠান্ডাজনিত অসুস্থতা দেখা দিতে পারে। কর্মসূত্রে ভ্রমণ এবং পুরোনো পরিচিতের সহায়তা মিলতে পারে।
বিজ্ঞাপন
তুলা (Libra) : আজ অনেকের প্রত্যাশা পূরণ করতে হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি করলে লাভবান হবেন। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বিদেশ বা জন্মস্থান ছাড়ার সুযোগ আসতে পারে। দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যার বিষয়ে সতর্ক থাকুন।
বৃশ্চিক (Scorpio) : আর্থিক প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রের জটিলতা দূর হতে পারে। ভ্রমণের সুযোগ মিলবে। চাকরিপ্রার্থীরা নতুন সুযোগ পেতে পারেন। নতুন ব্যবসা শুরু না করাই ভালো। পরিবারের বয়োজ্যেষ্ঠ কারও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে।
ধনু (Sagittarius) : কর্মজীবন নিয়ে উদ্বেগ থাকতে পারে। মায়ের স্বাস্থ্যের কারণে চিন্তা বাড়বে। বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। গৃহসজ্জা, প্রসাধনী, খাদ্য ও ফুলের ব্যবসায় ভালো ফল মিলতে পারে। দ্বিতীয়বার বিবাহের সুযোগও আসতে পারে।
বিজ্ঞাপন
মকর (Capricorn) : আয় ভালো হলেও সঞ্চয় কম হবে। নতুন প্রেমের সম্পর্কের সূচনা হতে পারে। ব্যবসায় প্রভাবশালী কারও সহায়তা পাবেন। ঋণসংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে। কর্মস্থলে কৌশলী হলে লাভবান হবেন।
কুম্ভ (Aquarius) : চাকরিজীবীদের হতাশার দিন হতে পারে। অপছন্দের জায়গায় বদলির সম্ভাবনা রয়েছে। যৌথ ব্যবসায় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পারিবারিক বিরোধ বাড়তে পারে। সহজে লাভের আশায় এগোলে প্রতারণার শিকার হতে পারেন।
মীন (Pisces) : দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। হজমজনিত সমস্যা বাড়তে পারে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। আইনি জটিলতা ও বিদেশযাত্রায় বাধার আশঙ্কা রয়েছে। নতুন চাকরির সুযোগও আসতে পারে।








