Logo

আজকের রাশিফল (১৯ আগস্ট) : কারও অর্থভাগ্য, কারও সামনে নতুন সুযোগ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬, ১৪:১৭
আজকের রাশিফল (১৯ আগস্ট) : কারও অর্থভাগ্য, কারও সামনে নতুন সুযোগ
ছবি: সংগৃহীত

আজকের দিনটি বিভিন্ন রাশির জাতকদের জন্য ভিন্ন ভিন্ন সম্ভাবনা নিয়ে এসেছে। কারও আর্থিক অবস্থার উন্নতি হতে পারে, আবার কাউকে অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসা, পারিবারিক সম্পর্ক ও শিক্ষাজীবনেও রাশিভেদে শুভ-অশুভ প্রভাব দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

জীবনসঙ্গীর কর্মসংক্রান্ত প্রত্যাশা পূরণ হতে পারে। অংশীদারি ব্যবসায় প্রচার ও প্রসার বাড়বে। দাম্পত্য জীবনের পুরোনো বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির কাছ থেকে সহযোগিতা পাবেন। অতিথিদের আগমনে বাড়িতে আনন্দমুখর পরিবেশ তৈরি হতে পারে।

বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

বিজ্ঞাপন

অর্থনৈতিক বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। ভালোভাবে না বুঝে কোনো চুক্তিতে সই করা বা বিনিয়োগ করা ক্ষতির কারণ হতে পারে। কর্মচারী ও শ্রমিকদের বিষয়েও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। প্রেমের সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। বিষাক্ত পোকামাকড়ের আক্রমণ থেকে সতর্ক থাকুন।

মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

শিক্ষার্থীদের পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হতে পারে। হারানো পারিবারিক সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থান শক্তিশালী হবে। বিদেশযাত্রা কিংবা বিদেশ থেকে দেশে ফেরার সুযোগ আসতে পারে। ঘরে নতুন আসবাব ও পোশাক-গয়না কেনার সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

কর্মচারীদের সঙ্গে মালিকপক্ষের সম্পর্ক উন্নত হতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হবে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির সহযোগিতা পাবেন। মামলা-মোকদ্দমা সমঝোতার দিকে এগোতে পারে। অপ্রয়োজনীয় লোকদেখানো আচরণ থেকে বিরত থাকাই ভালো।

সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

বিজ্ঞাপন

লটারি, জুয়া, রেস বা ঝুঁকিপূর্ণ আর্থিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। কর্ম ও অর্থনৈতিক অগ্রগতির নতুন পথ খুলতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইবোনের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কোনো স্বপ্ন পূরণ হতে পারে। শত্রুপক্ষ পিছু হটবে। সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ার ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কমতে পারে।

কন্যা রাশির আজকের রাশিফল | ২১ আগস্ট–২২ সেপ্টেম্বর

আর্থিক সংকট কাটিয়ে স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ধারাবাহিক অগ্রগতি হবে। ঋণ পরিশোধের সুযোগ তৈরি হতে পারে এবং সংসারের প্রয়োজনীয় চাহিদা পূরণে স্বস্তি আসবে। পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বাড়বে। সন্তানদের সাফল্যে আনন্দিত হবেন। দ্রুতগতির যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।

বিজ্ঞাপন

তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

সন্তান লাভের প্রত্যাশা পূরণের সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। হাতে থাকা কাজগুলো সহজেই শেষ করার সুযোগ পাবেন। মানসিক শক্তির পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও অর্থের জোগানও বাড়তে পারে। বাড়ি, গাড়ি কিংবা পোশাক-গয়না কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।

বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

বিজ্ঞাপন

পরিবারের কোনো প্রবীণ সদস্য অসুস্থ হয়ে পড়তে পারেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হতে পারে। যাদের ওপর আপনি নির্ভরশীল বা যাদের দায়িত্ব নিয়েছেন, তাদের বিষয়ে নজর রাখুন। ঋণগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। শিক্ষার্থীদের মনোবল কিছুটা কমে যেতে পারে।

ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

ব্যবসায় মজুত পণ্যের মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। বাড়িতে নতুন আসবাবপত্র ও পোশাক-গয়না আসতে পারে। নতুন সুযোগ সামনে আসবে এবং দীর্ঘদিন আটকে থাকা কাজও আবার গতি পেতে পারে।

বিজ্ঞাপন

মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

বাড়ি, গাড়ি কিংবা জমি-সম্পত্তি কেনার সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে অর্থ, সম্মান ও প্রতিষ্ঠা অর্জনের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফল পাওয়ার সুযোগ আছে। গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণে দিনটি ইতিবাচক হতে পারে। সন্তানদের সাফল্যে গর্বিত হবেন। মামলা-মোকদ্দমায় অনুকূল ফল আসতে পারে।

কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

দীর্ঘদিনের কোনো স্বপ্ন বাস্তব রূপ পেতে পারে। কর্মক্ষেত্র ও ব্যবসায় ধারাবাহিক উন্নতি হবে। অর্থনৈতিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ঘরে নতুন আসবাবপত্র যোগ হতে পারে। বাবা-মায়ের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য নিয়ে চলমান দুশ্চিন্তা কমে আসতে পারে।

মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। অর্থনৈতিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাবধান থাকা প্রয়োজন। কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে বিষয়গুলো ধৈর্যের সঙ্গে সামলাতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD