আজকের রাশিফল (১৪ আগস্ট) : কাজের চাপ বৃষের, দাম্পত্যে অশান্তি মকরের

আজ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, আজ চাঁদ সিংহ রাশিতে অবস্থান করবে। দিনের বিভিন্ন সময়ে পরিঘ ও শিব যোগের প্রভাব থাকবে। জ্যোতিষমতে, শুক্রবার মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত দিন হিসেবে বিবেচিত। মেষ থেকে মীন—১২ রাশির জাতক-জাতিকাদের প্রেম, অর্থ, কর্মজীবন ও স্বাস্থ্য কেমন কাটতে পারে, তা একনজরে দেখে নেওয়া যাক।
বিজ্ঞাপন
মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল
আজ মর্যাদাসম্পন্ন কোনো ব্যক্তির সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের কাছ থেকে সহযোগিতা মিলতে পারে। রক্তাল্পতা বা রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ তৈরি হতে পারে। পড়াশোনায় বাধা আসতে পারে এবং সন্তানের কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে
বিজ্ঞাপন
আজ কাজের চাপ বাড়তে পারে। লোহা, কাঠ বা দাহ্য পদার্থের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি পাবেন। আয় ভালো হলেও সঞ্চয় কম হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।
মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন
হঠাৎ বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নিন। চাকরিপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। দক্ষ যোগাযোগের মাধ্যমে জটিল সমস্যার সমাধান করতে পারবেন। আত্মীয়দের বিরোধিতা কিছুটা বিব্রত করতে পারে।
বিজ্ঞাপন
কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই
বিচক্ষণতার অভাবে অর্থপ্রাপ্তির সুযোগ হাতছাড়া হতে পারে। আজ রুক্ষ মেজাজ এড়িয়ে চলা ভালো। সর্দি, শ্লেষ্মা বা উচ্চ রক্তচাপের সমস্যা ভোগাতে পারে। বিনিয়োগের জন্য দিনটি অনুকূল। অপ্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও বাড়তি দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকুন।
সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট
বিজ্ঞাপন
পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তা কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পুরোনো আইনি জটিলতা আবার সামনে আসতে পারে। অযোগ্য কাউকে ঋণ দিলে অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বৈদ্যুতিন সামগ্রী কেনার সুযোগ আসতে পারে।
কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর
আজ কোনো বিষয়ে তীব্র প্রতিবাদ না করাই ভালো। পাওনা টাকা আদায়ে জটিলতা দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। ইট, বালি ও নির্মাণসামগ্রীর ব্যবসা ভালো যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর
জীবনসঙ্গীর সহযোগিতায় জটিল সমস্যা সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে অধস্তন কারও কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। চাকরিজীবীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। নতুন বাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। ঘনিষ্ঠ কারও কাছ থেকে ব্যবসার জন্য আর্থিক সহায়তা পেতে পারেন।
বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর
বিজ্ঞাপন
আজ তর্ক-বিতর্কে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে পারবেন। খাদ্য, পোশাক ও পানীয়ের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। জলবাহিত রোগ থেকে সতর্ক থাকুন। নিয়ম মেনে কাজ করলে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। আইনসংক্রান্ত পেশায় যুক্তদের জন্য দিনটি অনুকূল হতে পারে।
ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর
কোনো প্রভাবশালী বা অর্থবান বয়স্ক ব্যক্তি আপনার বিরোধিতা করতে পারেন। কিডনিসংক্রান্ত সমস্যার আশঙ্কা থাকায় সতর্ক থাকা ভালো। চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করুন, আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাগ দ্রুত নিয়ন্ত্রণ করুন। শত্রুপক্ষ সক্রিয় হতে পারে। আয় বাড়ার পাশাপাশি কাজের প্রয়োজনে ভ্রমণ হতে পারে।
বিজ্ঞাপন
মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি
প্রেমের সম্পর্কে বাধা আসতে পারে। দাম্পত্য জীবনেও মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় প্রত্যাশিত ফল নাও পেতে পারেন। আয় ভালো হলেও ব্যয় বেড়ে যাওয়ায় চাপ তৈরি হবে। বুদ্ধি ও বিচক্ষণতা কাজে লাগিয়ে বিপদ কাটিয়ে উঠতে পারবেন। অনিয়মিত খাদ্যাভ্যাসে পেটের সমস্যা দেখা দিতে পারে।
কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
জমানো অর্থ আজ কোনো কাজে ব্যয় হয়ে যেতে পারে। স্বাধীন পেশা বা ব্যবসায় যুক্তদের দিনটি ভালো কাটতে পারে। চিকিৎসার পেছনে অতিরিক্ত খরচ হতে পারে। গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে রাখুন। ঠিকাদারি ও জমিসংক্রান্ত কাজে লাভের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক চিন্তাভাবনা মানসিক বাধা কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে।
মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ
সন্তানকে ঘিরে উদ্বেগ তৈরি হতে পারে। প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞাপন, প্রিন্ট ও ফ্লেক্স ব্যবসার সঙ্গে যুক্তদের আর্থিক সাফল্য আসতে পারে। ছোটখাটো ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। কাছের কোনো আত্মীয়কে নিয়ে দুঃসংবাদ পাওয়ার আশঙ্কা রয়েছে। স্পষ্টভাবে কথা বলতে গিয়ে পারিবারিক জটিলতা বাড়তে পারে।






