আজকের রাশিফল (২৩ আগস্ট) : কোন রাশিতে মিলবে সাফল্য, কার সতর্কতা

আজ রবিবার (২৩ আগস্ট) গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী বিভিন্ন রাশির জাতকদের জীবনে নানা ধরনের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কারও কর্মক্ষেত্রে অগ্রগতি ও আর্থিক সাফল্যের সম্ভাবনা তৈরি হতে পারে, আবার কাউকে দুর্ঘটনা, বিনিয়োগ কিংবা সম্পর্কের বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে। দেখে নিন আজ আপনার রাশির ভাগ্যে কী রয়েছে।
বিজ্ঞাপন
মেষ রাশির আজকের রাশিফল [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্মক্ষেত্র ও ব্যবসায় ধারাবাহিক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ভাগ্য সহায় হওয়ায় আর্থিক দিক শক্তিশালী হতে পারে। দীর্ঘদিনের কোনো স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার সুযোগ আসবে। ঘরে নতুন আসবাবপত্র কেনার সম্ভাবনা রয়েছে। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তা অনেকটাই কমে আসতে পারে।
বৃষ রাশির আজকের রাশিফল [২১ এপ্রিল-২০ মে]
বিজ্ঞাপন
আজ দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কিছুটা সংযত থাকা ভালো। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। মানসিক অস্থিরতা ও মনোকষ্ট বাড়তে পারে। প্রেম ও বন্ধুত্বের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলুন এবং নেশা, মদ ও জুয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন।
মিথুন রাশির আজকের রাশিফল [২১ মে-২০ জুন]
অংশীদারি ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে এবং পরিচিতি বাড়বে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনের পুরোনো বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর কর্মসংক্রান্ত প্রত্যাশাও পূরণ হতে পারে। অতিথি সমাগমে বাড়িতে আনন্দমুখর পরিবেশ তৈরি হবে। পরিবারে নতুন সদস্য আসার সুখবরও মিলতে পারে।
বিজ্ঞাপন
কর্কট রাশির আজকের রাশিফল [২১ জুন-২০ জুলাই]
আগুন, বিদ্যুৎ ও দ্বিচক্রযান ব্যবহারে সতর্কতা প্রয়োজন। কর্মচারী বা শ্রমিকদের সমস্যা সামলাতে বাড়তি সময় ও মনোযোগ দিতে হতে পারে। ভালোভাবে যাচাই না করে কোনো চুক্তিতে সই বা বিনিয়োগ করলে বিপাকে পড়তে পারেন। প্রেমের সম্পর্কে বিচ্ছেদের আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের মন পড়াশোনার বদলে সামাজিক যোগাযোগমাধ্যম, বিনোদন ও প্রেমের বিষয়ে বেশি আকৃষ্ট হতে পারে।
সিংহ রাশির আজকের রাশিফল [২১ জুলাই-২০ আগস্ট]
বিজ্ঞাপন
কর্ম ও ব্যবসায় উন্নতির ধারা অব্যাহত থাকতে পারে। শিক্ষার্থীদের পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হবে। হারিয়ে যাওয়া পৈতৃক সম্পদ বা মূল্যবান জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকট কাটিয়ে ওঠার পথ খুলবে। বিরোধী ও প্রতিপক্ষকে মোকাবিলা করে সাফল্য পেতে পারেন। ঘরে নতুন আসবাবপত্র ও পোশাক-অলংকার কেনার সম্ভাবনাও রয়েছে।
কন্যা রাশির আজকের রাশিফল [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
পারিবারিক কোনো শুভ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির কাছ থেকে সহযোগিতা পাবেন। জমিজমা নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে পারে। কন্যাসন্তানদের সাফল্য ও প্রতিষ্ঠা পরিবারে আনন্দ বয়ে আনবে।
বিজ্ঞাপন
তুলা রাশির আজকের রাশিফল [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
লটারি, জুয়া, রেস, শেয়ারবাজারে ঝুঁকিপূর্ণ লেনদেন ও হাউজি থেকে দূরে থাকাই ভালো। সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ার ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কমতে পারে। ভাইবোনদের সহযোগিতায় কোনো গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণের সুযোগ আসবে। কর্ম ও অর্থসংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতির পথ তৈরি হবে। প্রতিপক্ষও পিছু হটতে বাধ্য হতে পারে।
বৃশ্চিক রাশির আজকের রাশিফল [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বিজ্ঞাপন
ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আর্থিক সংকট কাটিয়ে স্বস্তি ফিরতে পারে। ঋণ ও ধারদেনা পরিশোধের সুযোগ তৈরি হবে। খাবার, পোশাক ও বাসস্থানের প্রয়োজনীয়তা পূরণে অগ্রগতি দেখা যাবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়বে। প্রয়োজনীয় দলিলপত্র হাতে আসতে পারে। প্রেম, বিনোদন ও ভ্রমণের জন্য দিনটি অনুকূল।
ধনু রাশির আজকের রাশিফল [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
হাতে থাকা কাজগুলো সহজেই শেষ করার সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ কোনো ঘটনা দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে। সন্তানহীন দম্পতিরা সুখবর পেতে পারেন। বাড়ি, যানবাহন কিংবা পোশাক-অলংকার কেনার দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতার শারীরিক অবস্থারও উন্নতি হতে পারে।
বিজ্ঞাপন
মকর রাশির আজকের রাশিফল [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলুন। বিয়েসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে বাধা তৈরি হতে পারে। পরিবারের কোনো বয়স্ক সদস্যের অসুস্থতার কারণে উদ্বেগ বাড়তে পারে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হতে পারে। মানসিকভাবে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে।
কুম্ভ রাশির আজকের রাশিফল [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বিজ্ঞাপন
ব্যবসায় মজুতপণ্যের মূল্যবৃদ্ধি আর্থিক সুবিধা এনে দিতে পারে। নতুন নতুন সুযোগ সামনে আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার সচল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা অর্থ ফেরত পেতে পারেন। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। ঘরে নতুন আসবাবপত্র ও পোশাক-অলংকার কেনার সুযোগ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের পুরোনো বিরোধও মিটে যেতে পারে।
মীন রাশির আজকের রাশিফল [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের সুযোগ রয়েছে। অর্থ, সম্মান, পরিচিতি ও প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শত্রু ও বিরোধীদের বেশির ভাগ নেতিবাচক পরিকল্পনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।







