Logo

আজকের রাশিফল (২৫ আগস্ট) : কার ভাগ্যে অর্থ, প্রেম ও সাফল্য?

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬, ১৩:২৩
আজকের রাশিফল (২৫ আগস্ট) : কার ভাগ্যে অর্থ, প্রেম ও সাফল্য?
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, আজ কন্যা রাশির জাতকদের জন্য দিনটি নানা দিক থেকে ইতিবাচক হতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের সহযোগিতা মিলতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের অবসান এবং নতুন চুক্তিতে দীর্ঘমেয়াদি সুফলের সম্ভাবনাও রয়েছে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

বিজ্ঞাপন

মেষ রাশির আজকের রাশিফল [২১ মার্চ-২০ এপ্রিল]

ব্যবসা-বাণিজ্য নিয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে সহকর্মী ও কর্মচারীদের সহযোগিতা পাবেন। সাফল্য বা পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। বিদেশযাত্রার পরিকল্পনাও এগোতে পারে। মামলা-মোকদ্দমায় অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা আছে।

বৃষ রাশির আজকের রাশিফল [২১ এপ্রিল-২০ মে]

বিজ্ঞাপন

কোনো কাজের শুরু আশাব্যঞ্জক হলেও শেষপর্যায়ে গিয়ে জটিলতা দেখা দিতে পারে। অপরিচিত কাউকে অতিরিক্ত আশ্রয় বা সুযোগ দেওয়া বিপদ ডেকে আনতে পারে। আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গান ও সুরের প্রতি আগ্রহ বাড়বে। ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। কথাবার্তায় সংযত ও ভদ্র থাকা জরুরি।

মিথুন রাশির আজকের রাশিফল [২১ মে-২০ জুন]

ব্যবসা-বাণিজ্যে লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথিদের আনাগোনায় আনন্দমুখর পরিবেশ তৈরি হবে। ভাগ্যের সহায়তায় প্রত্যাশিত কিছু প্রাপ্তি ঘটতে পারে। হারানো অর্থ, সম্পদ বা সম্পত্তি ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। প্রেম, বন্ধুত্ব ও বিনোদনের ক্ষেত্রে দিনটি স্মরণীয় হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের সামনে ভালো সুযোগ আসবে।

বিজ্ঞাপন

কর্কট রাশির আজকের রাশিফল [২১ জুন-২০ জুলাই]

বাড়িতে নতুন আসবাব, পোশাক-অলংকার কিংবা ইলেকট্রনিক পণ্য কেনার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন। সামাজিকতা ও আনুষ্ঠানিকতায় যেমন ব্যয় বাড়বে, তেমনি উপহারও পেতে পারেন। বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে। দাম্পত্য জীবনের বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্যদের বিয়ের বিষয়ে অগ্রগতি হতে পারে।

সিংহ রাশির আজকের রাশিফল [২১ জুলাই-২০ আগস্ট]

বিজ্ঞাপন

কর্মক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের সহযোগিতা পাবেন। তবে দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকা প্রয়োজন। প্রতিযোগিতায় জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ লেনদেনে সাবধানতা অবলম্বন করুন। দীর্ঘদিনের শারীরিক সমস্যায় স্বস্তি মিলতে পারে। শিক্ষার্থীদের মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে।

কন্যা রাশির আজকের রাশিফল [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

কর্মক্ষেত্র ও ব্যবসায় বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। একই সঙ্গে আয়-উপার্জনের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশ-বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে। পিতামাতার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ারে আশাব্যঞ্জক পরিবর্তন দেখা দিতে পারে। শত্রু ও প্রতিপক্ষের পরিকল্পনা ব্যর্থ করার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

তুলা রাশির আজকের রাশিফল [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

বাড়িতে অতিথি আসায় আনন্দঘন পরিবেশ তৈরি হবে। সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। শিশুদের সাফল্য বা পুরস্কার প্রাপ্তিতে আনন্দিত হতে পারেন। দাম্পত্য জীবনের বিরোধ মিটে যাবে। প্রেমের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হতে পারে। নেশা, মদ ও জুয়া থেকে দূরে থাকুন। মালিক-ভাড়াটিয়ার বিরোধও মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশির আজকের রাশিফল [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

বিজ্ঞাপন

কর্মক্ষেত্র, অর্থ, সুনাম ও সামাজিক মর্যাদার দিক থেকে দিনটি ভালো কাটতে পারে। বাড়িতে শুভ কোনো অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। নেতৃত্ব ও কর্তৃত্বের ক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করতে পারবেন। সন্তানদের সাফল্যে আনন্দ পাবেন। বিবাহযোগ্যদের বিয়ের আলোচনা চূড়ান্ত হতে পারে। ভাইবোনদের কাছ থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশির আজকের রাশিফল [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ব্যবসায় মজুত পণ্যের দাম বাড়ায় লাভবান হতে পারেন। ব্যাংক ব্যালান্স বাড়ার সম্ভাবনা রয়েছে। ঋণ ও ধারদেনা পরিশোধের পথ তৈরি হবে। আর্থিক সংকট কাটিয়ে স্বস্তি ফিরতে পারে। খাদ্য, পোশাক ও বাসস্থানের প্রয়োজন মেটানোর সুযোগ আসবে। বাড়িতে নতুন আসবাব যুক্ত হতে পারে। পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে। তবে দ্বিচক্রযান ব্যবহারে সতর্ক থাকুন।

বিজ্ঞাপন

মকর রাশির আজকের রাশিফল [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

বাড়ি ও যানবাহন কেনার ক্ষেত্রে সম্ভাবনার নতুন দরজা খুলতে পারে। আত্মবিশ্বাসের পাশাপাশি কর্মশক্তি ও আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। দীর্ঘদিনের শারীরিক সমস্যায় স্বস্তি পেতে পারেন। পরিবার নিয়ে কাছাকাছি কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সামাজিক ও আনুষ্ঠানিক কাজে ব্যয় বাড়বে। পরিবারে নতুন সদস্য আসার সুখবর মিলতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে।

কুম্ভ রাশির আজকের রাশিফল [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

বিজ্ঞাপন

দাম্পত্য শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। হাতে টাকা এলেও নানা কারণে তা আটকে যেতে পারে। আয়-ব্যয়ের সামঞ্জস্য না রাখলে সঞ্চিত অর্থে টান পড়তে পারে। পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে। নেশা, মদ ও জুয়া এড়িয়ে চলুন। ব্যবসায় লোকসানের আশঙ্কা থাকায় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন।

মীন রাশির আজকের রাশিফল [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

জীবনযাপনে পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ প্রভাবশালী কারও সহযোগিতায় এগিয়ে যাবে। বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে। পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাফল্য ও বিজয়ের সুযোগ তৈরি হবে। বিচ্ছিন্ন দাম্পত্য সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD