Logo

আজকের রাশিফল : কর্ম, অর্থ ও সম্পর্ক নিয়ে রয়েছে নানা ইঙ্গিত

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১
আজকের রাশিফল : কর্ম, অর্থ ও সম্পর্ক নিয়ে রয়েছে নানা ইঙ্গিত
ছবি: সংগৃহীত

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী বিভিন্ন রাশির জাতক-জাতিকার কর্ম, অর্থ, পরিবার, শিক্ষা ও সম্পর্কের ক্ষেত্রে নানা ধরনের সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। কারও জন্য নতুন সুযোগ আসতে পারে, আবার কাউকে সতর্ক থাকতে হবে ব্যয়, বিনিয়োগ ও ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে। দেখে নিন ১২ রাশির বিস্তারিত রাশিফল।

বিজ্ঞাপন

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। ভাগ্য সুপ্রসন্ন থাকায় অর্থনৈতিক দিকেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্ম ও ব্যবসায় ধারাবাহিক উন্নতি হবে। বাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে।

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

বিজ্ঞাপন

নেশা, মদ্যপান ও জুয়া থেকে দূরে থাকুন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। দুর্ঘটনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকুন। মানসিক অস্থিরতা ও মনঃকষ্ট বাড়তে পারে। দ্বিচক্রযান ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

অতিথি সমাগমে গৃহবাড়ি আনন্দমুখর হয়ে উঠতে পারে। অংশীদারি ব্যবসায় প্রচার ও প্রসারের সুযোগ আসবে। দাম্পত্য জীবনের পুরোনো কলহ ও বিরোধ মিটে যেতে পারে। জীবনসঙ্গী এবং শ্বশুরবাড়ির কাছ থেকে সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেম বা বন্ধুত্ব পুনরায় জোড়া লাগার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

শ্রমিক-কর্মচারীদের সঙ্গে ধৈর্য ধরে কাজ করতে হবে। আগুন, বিদ্যুৎ ও দ্বিচক্রযানের বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। ভালোভাবে না বুঝে কোনো চুক্তি করা বা বিনিয়োগ করা ক্ষতির কারণ হতে পারে। শিক্ষার্থীদের মন পড়াশোনার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও কনটেন্ট ও প্রেমের বিষয়ে বেশি আকৃষ্ট হতে পারে।

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

বিজ্ঞাপন

আর্থিক সংকট কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে। জীবনযাত্রায় পরিবর্তন আসতে পারে। কর্ম ও ব্যবসায় নতুন উদ্যমে অগ্রগতি করবেন। হারানো পৈতৃক সম্পদ বা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারে। সন্তানরা অনুগত থাকবে। ঘরে নতুন আসবাবপত্র ও পোশাক-অলংকার আসতে পারে।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

জমিজমা নিয়ে বিরোধ মিটে যেতে পারে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হবে। শ্রমিক-কর্মচারীদের মধ্যে মালিকের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে। মামলা-মোকদ্দমা নিষ্পত্তির দিকে এগোবে। কন্যাসন্তানদের সাফল্য ও প্রতিষ্ঠা বাড়তে পারে।

বিজ্ঞাপন

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

কর্ম ও অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কমবে। ভাইবোনদের সহযোগিতা গুরুত্বপূর্ণ কোনো স্বপ্ন পূরণে সহায়ক হতে পারে। বিরোধীরা পিছু হটতে বাধ্য হবে। ধর্মীয় ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়বে।

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

বিজ্ঞাপন

ব্যবসায় ধারাবাহিক উন্নতির সম্ভাবনা রয়েছে। অন্ন, বস্ত্র ও বাসস্থানের সংকট দূর হতে পারে। আর্থিক ঘাটতি কাটিয়ে সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। ধার-দেনা থেকে মুক্তির পথ খুলতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বাড়বে। প্রেম, রোমান্স, বিনোদন ও ভ্রমণে শুভ সময় কাটতে পারে। পুরোনো বন্ধুত্ব পুনরুদ্ধারের সম্ভাবনাও রয়েছে।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

মনোবল, জনবল ও অর্থবলের অবস্থান শক্তিশালী হবে। নিঃসন্তান দম্পতির জন্য সুখবর আসতে পারে। বাড়ি, যানবাহন ও পোশাক-অলংকার কেনার দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। শত্রু ও বিরোধী পক্ষ দুর্বল হয়ে পড়বে। হাতে থাকা কাজগুলো সহজে সম্পন্ন করার সুযোগ মিলবে। পিতা-মাতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

বিজ্ঞাপন

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। ধার-দেনার জালে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে তৃতীয় পক্ষের কারণে সমস্যা তৈরি হতে পারে। দ্বিচক্রযান ব্যবহারে সতর্কতা প্রয়োজন। পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে।

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

নতুন নতুন সুযোগ সামনে আসতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও পোশাক-অলংকার যোগ হবে। ব্যবসায় মজুত পণ্যের মূল্য বাড়তে পারে। আটকে থাকা পাওনা টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে। সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। দীর্ঘদিনের স্থবির কাজ আবার সচল হতে পারে।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

নতুন স্বপ্ন পূরণের সম্ভাবনায় দিনটি স্মরণীয় হয়ে উঠতে পারে। কর্ম, অর্থ, যশ, খ্যাতি ও প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতির সুযোগ থাকবে। সাফল্য অর্জনের সম্ভাবনা বাড়বে। শত্রু ও বিরোধীদের অধিকাংশ কুপরিকল্পনা ব্যর্থ হতে পারে। পরিবারের সদস্যদের নিয়ে কাছেপিঠে ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD