Logo

আজকের রাশিফল : দেখে নিন কোন রাশির জন্য দিনটি সবচেয়ে শুভ

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০
আজকের রাশিফল : দেখে নিন কোন রাশির জন্য দিনটি সবচেয়ে শুভ
ছবি: সংগৃহীত

আজকের দিনটি বিভিন্ন রাশির জাতকদের জন্য ভিন্ন ভিন্ন সম্ভাবনা ও সতর্কতার বার্তা নিয়ে এসেছে। কারও অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হতে পারে, আবার কারও ক্ষেত্রে বাড়তি ব্যয় বা পারিবারিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ব্যবসা, শিক্ষা, কর্মজীবন, সম্পর্ক ও পারিবারিক বিষয়ে আজকের রাশিফল দেখে নিন।

বিজ্ঞাপন

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। হারানো প্রিয়জন বা সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের দেখা মিলবে। সন্তানদের ঘিরে আনন্দের ঘটনা ঘটতে পারে। প্রেম, বিনোদন ও ভ্রমণের জন্য দিনটি অনুকূল। অপ্রয়োজনীয় লৌকিকতা এড়িয়ে চলুন। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন।

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

বিজ্ঞাপন

অর্থ হাতে আসার আগেই বিভিন্ন খরচের পরিকল্পনা তৈরি হয়ে যেতে পারে। ব্যবসায় কিছুটা মন্দাভাব দেখা দিতে পারে। নেশা, মদ্যপান ও জুয়া থেকে দূরে থাকা জরুরি। সন্তানদের আচরণে মন খারাপ হতে পারে। প্রকাশ্য ও গোপন বিরোধীদের চাপ বাড়তে পারে। সংগীত ও সুরের প্রতি আগ্রহ বাড়বে।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

দিনটি জীবনে পরিবর্তনের সূচনা করতে পারে। ঘরে নতুন আসবাবপত্র ও পোশাক-অলংকার আসার সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় প্রচার ও প্রসার বাড়বে। বিবাহযোগ্যদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে। সন্তানহীন দম্পতির জন্যও আনন্দের সংবাদ আসার ইঙ্গিত রয়েছে।

বিজ্ঞাপন

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

লটারি, জুয়া ও রেসের মতো ঝুঁকিপূর্ণ বিষয় এড়িয়ে চলুন। শ্রমিক-কর্মচারীদের বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। ভয়, সংকোচ ও দুর্বলতা মানসিক চাপ বাড়াতে পারে। দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকা প্রয়োজন। সন্তানদের আচরণে সন্তুষ্ট থাকবেন।

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

বিজ্ঞাপন

পিতা-মাতার সঙ্গে তৈরি হওয়া মতপার্থক্য কমে আসতে পারে। কর্মক্ষেত্র ও ব্যবসায় সাফল্যের সুযোগ রয়েছে। বাড়তি দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বিরোধীদের মোকাবিলায় সফল হবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হতে পারে। বাড়ি, জমি, সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনাতেও অগ্রগতি আসতে পারে।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

অংশীদারি ব্যবসায় পরিচিতি ও প্রসার বাড়বে। আর্থিক সংকট কাটিয়ে হাতে অর্থ আসতে পারে। তবে সামাজিকতা ও লৌকিকতার কারণে অতিরিক্ত ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। অতিথি সমাগমে ঘরবাড়ি প্রাণবন্ত হয়ে উঠবে। পরিবারে শান্তি বজায় থাকবে। সন্তানরা অনুগত থাকবে এবং দাম্পত্য জীবনের পুরোনো বিরোধ মিটে যেতে পারে।

বিজ্ঞাপন

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

কর্মক্ষেত্রে সুনাম ও দক্ষতা পদোন্নতির সম্ভাবনা বাড়াতে পারে। হারানো প্রিয়জন বা সম্পদ ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথ সহজ হতে পারে। ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে থাকা দুশ্চিন্তা কমবে। সন্তানদের চলাফেরার বিষয়ে নজর রাখা প্রয়োজন। বিদেশ-সংক্রান্ত কোনো সূত্র থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

বিজ্ঞাপন

পিতা-মাতার কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। খাবার, পোশাক ও বাসস্থানের প্রয়োজনীয়তা পূরণে অগ্রগতি হবে। ভাগ্যের সহায়তায় নতুন সুযোগ সামনে আসতে পারে। গুরুত্বপূর্ণ দলিলপত্র হাতে আসার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কে ঐক্য বজায় থাকবে। হারানো ধনসম্পদ বা সম্পত্তি ফিরে পাওয়ার পথ তৈরি হতে পারে।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

বাড়িতে নতুন আসবাবপত্র ও পোশাক-অলংকার যুক্ত হতে পারে। জীবিকা অর্জনের ভিত্তি আরও শক্ত হবে। হতাশা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়বে। মনোবল, জনবল ও আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি আনন্দ ও গর্বের হতে পারে। স্বাস্থ্যগত দীর্ঘস্থায়ী সমস্যায় স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে।

বিজ্ঞাপন

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয়ের পরিকল্পনা করতে হবে। দাম্পত্য জীবনে মনোমালিন্য তৈরি হতে পারে। অর্থ হাতে পাওয়ার আগেই খরচের চাপ তৈরি হবে। পরিবারের কোনো প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

জীবনযাপনে পরিবর্তন আসতে পারে। বিভিন্ন দিক থেকে উন্নতির সুযোগ তৈরি হবে। অতিথিদের উপস্থিতিতে বাড়ি সরগরম থাকবে। পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকট কাটিয়ে অর্থপ্রাপ্তি হতে পারে। দ্রুতগতির যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন। ব্যাংক হিসাবে অর্থের পরিমাণ বাড়তে পারে।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

নতুন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। সাফল্যের নতুন দরজা খুলতে পারে। চাকরিপ্রত্যাশীদের জন্য আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিদেশযাত্রা কিংবা বিদেশ থেকে দেশে ফেরার পথও উন্মুক্ত হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD