Logo

আজকের রাশিফল: ‍কোন রাশিতে কেমন যাবে আজ

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১৩:৪৪
আজকের রাশিফল: ‍কোন রাশিতে কেমন যাবে আজ
ছবি: সংগৃহীত

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক। আপনার ওপর আজ দৈত্যকুলগুরু শুক্র, কর্মফলদাতা শনি ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃষ রাশির বন্ধুত্ব শুভফল দেবে। জনপ্রিয়তার গ্রাফ বাড়বে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। ক্যারিয়ার, ব্যবসা ও অর্থভাগ্য চমকে দেবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে।

বিজ্ঞাপন

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। হারানো বুকের ধন ফিরে আসবে। ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। তবে দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হতে পারে।

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

বিজ্ঞাপন

ধৈর্য, সাহস ও মনোবলে পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। প্রেম, রোমান্স, বিনোদন ও ভ্রমণ শুভ হবে। সন্তানদের সাফল্য আনন্দ দেবে।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

কর্ম ও ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। ধারকর্জ ও ঋণ থেকে মুক্তি মিলবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব ও শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। শিক্ষার্থীদের জীবন আনন্দময় হবে। বিবাহযোগ্যদের বিয়ের সানাই বাজতে পারে।

বিজ্ঞাপন

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে শুরু করবে। বিদ্যাবুদ্ধি ও জ্ঞান-গরিমা বাড়বে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। প্রেমিকযুগলের মনের অভিমান ভাঙবে।

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

বিজ্ঞাপন

দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে যেতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। ইলেকট্রনিক্স সামগ্রী, বৈদ্যুতিক মিটার ও জলের কল মেরামতে প্রচুর ব্যয় হতে পারে।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপহার-উপঢৌকন পাওয়ার সম্ভাবনা আছে। বিচ্ছেদ হওয়া দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে। প্রেমিকযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

বিজ্ঞাপন

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত বিষয়ে সতর্ক থাকুন। ভ্রমণকালে পরিচয় আত্মীয়তায় রূপ নিতে পারে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। লটারি, জুয়া, রেস, শেয়ার ও হাউজিং এড়িয়ে চলুন। লৌকিকতা পরিহার করুন। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে।

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

বিজ্ঞাপন

যেমন আয়, তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে শূন্যতা থাকতে পারে। দিনটি শুভাশুভ মিশ্রফল দেবে। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মিথ্যা দুর্নাম ও বদনামের মধ্যে পড়তে পারেন। দাম্পত্য সুখ ও ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দ্বিচক্রযান এড়িয়ে চলুন। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী, বৈদ্যুতিক মিটার ও জলের কল মেরামতে নাজেহাল হতে পারেন। সহকর্মী ও অংশীদারদের মন জুগিয়ে চলুন। ধন উপার্জনের অপেক্ষায় ধনক্ষয় বেশি হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে।

বিজ্ঞাপন

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে, যা জীবনযাত্রায় পরিবর্তন আনবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। ধৈর্য, সাহস ও মনোবল বাড়বে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখুন। প্রেমিকযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কৌশলে কাজ আদায় করতে হবে। আয় বুঝে ব্যয় করুন। সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়তে পারে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সতর্ক থাকুন। রাগ, জেদ ও আবেগ বর্জনীয়। ভয়, লজ্জা ও দুর্বলতা জেঁকে বসতে পারে।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চারদিক থেকে উন্নতির জোয়ার বইবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। শত্রু ও বিরোধীপক্ষের সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD