Logo

আজকের রাশিফল: কার জীবনে আসছে সাফল্য আর স্বস্তি

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬, ১৩:৩৩
আজকের রাশিফল: কার জীবনে আসছে সাফল্য আর স্বস্তি
ছবি: সংগৃহীত

আজকের দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক। আপনার ওপর প্রশান্তির দেবতা শুক্র, দৈবশক্তির কারক কেতু ও ভূমিপুত্র মঙ্গলের প্রভাব রয়েছে। ধনু রাশির সঙ্গে বন্ধুত্ব শুভফল বয়ে আনবে। ধৈর্য, সাহস ও মনোবল বাড়বে। প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে মিল ঘটবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে ধারাবাহিক উন্নতির সম্ভাবনা রয়েছে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।

বিজ্ঞাপন

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

মামলা-মোকদ্দমায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্বভার আসতে পারে। স্বদেশ ও বিদেশ ভ্রমণের সুযোগ মিলবে। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। শত্রু ও বিরোধী পক্ষ পিছু হটতে বাধ্য হবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন।

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

বিজ্ঞাপন

অংশীদারি ব্যবসা-বাণিজ্যের প্রচার ও প্রসার ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহের মীমাংসা হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অভিমান দেখা দিতে পারে। লৌকিকতা পরিহার করুন। মাতৃস্থানীয় কারও সহযোগিতা পাবেন। মন সংগীতের প্রতি ঝুঁকবে।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

কর্মক্ষেত্রে সুনাম, যশ ও পদোন্নতির পথ খুলতে পারে। ভাইবোনদের সঙ্গে মতানৈক্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ধৈর্য, সাহস ও মনোবল বাড়বে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

বিজ্ঞাপন

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসতে পারে। অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাব দূর হবে। অতিথি সমাগমে গৃহ মুখর থাকবে। দীর্ঘদিনের ধারদেনা থেকে মুক্তির পথ তৈরি হবে। মামলা-মোকদ্দমা মীমাংসার দিকে এগোবে। গুরুত্বপূর্ণ কোনো দলিলপত্র হাতে আসতে পারে। স্বজনদের সঙ্গে সম্প্রীতি বাড়বে।

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

বিজ্ঞাপন

গৃহে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। দুর্যোগের মেঘ কেটে সুদিনের দেখা মিলবে। নতুন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়িত হবে। দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলুন।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দিতে পারে। দুর্জনেরা আত্মীয়ের পরিচয়ে ক্ষতি করার চেষ্টা করতে পারে। বয়স্কদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানদের আচরণ মনঃকষ্টের কারণ হবে। আয় কম ও ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়তে পারে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।

বিজ্ঞাপন

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসা-বাণিজ্যে মজুতপণ্যের দাম বাড়তে পারে। ভেঙে যাওয়া প্রেম বা বন্ধুত্ব আবার জোড়া লাগার সুযোগ রয়েছে। সন্তানরা অনুগত থাকবে। পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে। ধারদেনা থেকে মুক্তির পথ প্রশস্ত হবে।

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

বিজ্ঞাপন

বেকারদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সাফল্য হাতছানি দেবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো হওয়ার দিকে যাবে। শিক্ষার্থীদের মন আনন্দে ভরে উঠবে। গৃহ ও যানবাহন পরিবর্তনের স্বপ্ন পূরণ হতে পারে।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

নতুন নতুন স্বপ্ন পূরণের সুযোগ আসবে। সৌভাগ্যের দ্বার খুলতে পারে। পিতা-মাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। উপহার-উপঢৌকন পেতে পারেন। লৌকিকতা পরিহার করুন। নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে।

বিজ্ঞাপন

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

ঘুষ-উৎকোচ গ্রহণসহ সব ধরনের অনিয়ম থেকে বিরত থাকুন। দীর্ঘ দূরত্বের সফরে নিজে গাড়ি চালানো এড়িয়ে চলাই ভালো। সংকটকালে বন্ধু, আত্মীয়-পরিজনের সহযোগিতা পাওয়া কঠিন হতে পারে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দিতে পারে।

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

জমিজমা সংক্রান্ত বিরোধ মিটে যেতে পারে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির কাছ থেকে সহযোগিতা পাবেন। গৃহ ও যানবাহন পরিবর্তনের স্বপ্ন পূরণ হতে পারে। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

শিক্ষার্থীদের মন ফেসবুক ও ইউটিউবের প্রতি বেশি আকৃষ্ট থাকতে পারে। অনেক কাজের শুরু ভালো হলেও শেষ নিয়ে জটিলতা দেখা দিতে পারে। শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। নেশা, মদ্যপান ও জুয়া থেকে বিরত থাকুন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD