Logo

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০০ ব্যবসায়ী পেল ১ কোটি টাকা

profile picture
জনবাণী ডেস্ক
২০ এপ্রিল, ২০২৩, ০৯:১১
বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০০ ব্যবসায়ী পেল ১ কোটি টাকা
ছবি: সংগৃহীত

বিদ্যানন্দ শুধু এ আয়োজন নয়, এরকম হাজারো ইভেন্ট করেছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।

বিজ্ঞাপন

রাজাধানীর বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডে ১০০ ব্যবসায়ীকে ১ কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহয়তায় জেলা প্রশাসন, ধাকা'র উদ্যোগে এই অনুধান প্রদান করা হয়। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ সহায়তা বিতরণ করেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকের এ আয়োজন মহতী অনুষ্ঠান। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এ আয়োজন করা হয়েছে। এরআগে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ বিন্যানন্দের ডাকে সাড়া নিয়ে সহায়তার হাত বাড়িয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, বিদ্যানন্দ শুধু এ আয়োজন নয়, এরকম হাজারো ইভেন্ট করেছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। ক্ষতিগ্রস্ত, দুঃস্থ মানুষের কল্যাণে তারা সবসময় পাশে দাঁড়িয়ে আসছে।

বিজ্ঞাপন

বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ে তিনি বলেন, এটি মানবসৃষ্ট একটি বিপর্যয়। এই ঘটনার আগে ঢাকার ৭টি বাজার ও মার্কেটকে অতি ঝুঁকি ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে একটি ছিল বঙ্গবাজার। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে-সরকারের একার পক্ষে এ ধরণের দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়, বরং ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক সচেতনতার মাধ্যমে এসব দুর্যোগ মোকাবিলা করতে হবে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের উদ্দেশ্যে ঢাকার জেলা প্রশাসক বলেন, আমরা চাইবো না বঙ্গবাজার তার আগের মতো অবস্থায় ফিরে যাক। ভবিষ্যতের বঙ্গবাজারটি আধুনিক বিপনিবিতান, শপিং মল হিসেবে গড়ে উঠুক। আর আপনারা (ব্যবসায়ীরা) সাহস হারাবেন না। আমরা আপনাদের পাশে দাঁড়াবো।

উল্লেখ্য, ঈদের পরে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের আরো ১ কোটি টাকা সহায়তা দেওয়া হবে বলে বিদ্যানন্দের পক্ষ থেকে জানানো হয়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD