Logo

অক্টোবরে যেভাবে পাওয়া যাবে টানা ৫ দিনের ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২১
অক্টোবরে যেভাবে পাওয়া যাবে টানা ৫ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অক্টোবরে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। এজন্য দুর্গাপূজার নির্ধারিত দুই দিনের ছুটির সঙ্গে শুধু এক দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে হবে।

বিজ্ঞাপন

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে সেটি ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হবে। ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

অর্থাৎ ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটির পর ২২ অক্টোবর শুধু এক দিনের সিএল নিলেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিনের অবকাশ পাওয়া সম্ভব।

তবে নৈমিত্তিক ছুটি নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের প্রচলিত নিয়ম ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD