Logo

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তারিখ পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৫
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তারিখ পরিবর্তন
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে নির্ধারিত ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) ছুটি পালন করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ছুটির তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ছুটির দিন পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগও একইভাবে ছুটির তারিখ পরিবর্তনের ঘোষণা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানেও ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর পালন করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD