Logo

কূটনীতিকদের সীমালঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
৯ নভেম্বর, ২০২৩, ০৪:৫৬
কূটনীতিকদের সীমালঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

বুধবার (৮ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাসের প্রধানদের দৌঁড়ঝাপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, তাদের শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ। আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেবো।

বুধবার (৮ নভেম্বর)  বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের সীমালঙ্ঘন না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয়ে অবহিত করতে হলে তা হবে দুঃখজনক।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোন তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাজ্যভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদন ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা। তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD