Logo

নোয়াখালীতে বন্যার্তদের মাঝে বিশ্ব জাকের মঞ্জিলের ত্রাণ বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১৩
নোয়াখালীতে বন্যার্তদের মাঝে বিশ্ব জাকের মঞ্জিলের ত্রাণ বিতরণ
ছবি: সংগৃহীত

সংকট কালে বন্যা কবলিত মানুষের পাশে আছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ।

বিজ্ঞাপন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ও মাইজদীতে ২ হাজার ৫০০ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

প্রতিদিন শুকনা খাবারের পাশাপাশি রান্না করা খাবারসহ প্রয়োজনীয় ঔষধও পৌঁছে দিয়েছেন আটরশির বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মীরা।

বিজ্ঞাপন

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বওলী হযরত খাজাবাবা ফরিদপুরী (র.) এর আর্দশ দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে দেশের এই সংকট কালে বন্যা কবলিত মানুষের পাশে আছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ।

বিজ্ঞাপন

দরবার শরীফের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে দরবারের হুকুম অনুযায়ী আশেকান, জাকেরানরা বন্যার্তদের সহায়তায় ঝাপিয়ে পড়েছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD