Logo

জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৫, ০৪:০৭
জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ সোমবার গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহিদ এবং বিজয়ের দলিলরূপে নির্মিত হচ্ছে। এটি ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সচেতন করতে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই গুণগতমান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত সচিব আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির সদস্যরা।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD