Logo

জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৬ রাজনৈতিক দল

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫, ০২:২৯
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৬ রাজনৈতিক দল
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ নিয়ে এখন পর্যন্ত মোট ২৬টি রাজনৈতিক দল নিজেদের লিখিত মতামত জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে।

বিজ্ঞাপন

জুলাই জাতীয় সনদ নিয়ে এখন পর্যন্ত মোট ২৬টি রাজনৈতিক দল নিজেদের লিখিত মতামত জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। রবিবার (২৪ আগস্ট) দুপুর পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য সর্বশেষ দল হিসেবে মতামত প্রদান করেছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ১৬ আগস্ট প্রথম যে খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছিল, তাতে কিছু ত্রুটি থাকায় পরে সংশোধিত খসড়া পাঠানো হয়। একইসঙ্গে মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২২ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার পর্যন্ত ২৪টি রাজনৈতিক দল মতামত জমা দেয়।

এর মধ্যে রয়েছে- বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এলডিপি, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, এনডিএম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেএসডি, বাসদ, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমমনা জোট, ১২ দলীয় জোট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাসদ, লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, নেজামে ইসলাম পার্টি ও সিপিবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এখনো চারটি রাজনৈতিক দল তাদের মতামত জমা দেয়নি। এরা হলো- গণঅধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD