Logo

জেলা-উপজেলায় শুরু হয়েছে আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫, ০৩:৪৪
জেলা-উপজেলায় শুরু হয়েছে আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

চলমান ২৮ দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সঙ্গে সমন্বয় করে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের কৌশল, ভোটারদের সহযোগিতা, শৃঙ্খলা বজায় রাখা, ব্যালট পেপার ও ব্যালট বাক্সের নিরাপত্তা রক্ষা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে মহড়া দেওয়া হচ্ছে।

বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD