Logo

এখনই কার্যকর হচ্ছে না দুই উপদেষ্টার পদত্যাগ: প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৯:১৪
এখনই কার্যকর হচ্ছে না দুই উপদেষ্টার পদত্যাগ: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম । ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন। সরকারের অধীনে অর্জিত অভিজ্ঞতা পরবর্তী জীবনে কাজে লাগানো উচিত।

প্রেস সচিব আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যদিও কিছু সিনিয়র সাংবাদিক ও তথাকথিত ব্যক্তিরা সন্দেহ তৈরি করছেন, তাতে হয়তো তাদের কিছু ভিউ বাড়ছে।

বিজ্ঞাপন

তিনি গণভোটের প্রসঙ্গও উল্লেখ করে বলেন, গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে প্রচারণা চলছে এবং এটি দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছানো হবে।

এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD