Logo

নির্বাচন ঘিরে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৮:০৬
নির্বাচন ঘিরে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
ফাইল ছবি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ২১ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা ভোগ করবেন, যা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী প্রযোজ্য।

বিজ্ঞাপন

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে আবশ্যিকভাবে যোগদান বা রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন। প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এই পদক্ষেপের মূল লক্ষ্য।

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নামের তালিকা দেখতে ক্লিক করুন এখানে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD