Logo

দুপুরে সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮
দুপুরে সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক
ফাইল ছবি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল বৈঠক অংশ নেবেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়াও উপস্থিত থাকবেন।

নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই বিএনপির এই বৈঠক বলে ধারণা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD