Logo

অমর একুশে বইমেলা পেছাচ্ছে না, শুরু হবে ২০ ফেব্রুয়ারিই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৪
অমর একুশে বইমেলা পেছাচ্ছে না, শুরু হবে ২০ ফেব্রুয়ারিই
ছবি: সংগৃহীত

২০২৬ সালের অমর একুশে বইমেলা নির্ধারিত সময়েই শুরু হবে। বাংলা একাডেমি জানিয়েছে, মেলা পেছানোর কোনো পরিকল্পনা নেই। পবিত্র রমজান মাসে মেলা আয়োজন হওয়ায় ইফতার, নামাজ ও তারাবির জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা মেলার সার্বিক প্রস্তুতি ও অবস্থান তুলে ধরেন। তারা জানিয়েছেন, প্রকাশকরা যে বইমেলা ঈদুল ফিতরের পর আয়োজনের প্রস্তাব দিয়েছেন, সেটি যৌক্তিক নয়।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, মেলার সব আয়োজন আগের মতো ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং দর্শক ও প্রকাশকদের জন্য নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD